A Comprehensive English Grammar English

৳799.00

পণ্যর বিস্তারিত:

Author Name: Arup Roy
Genre: Grammar
Edition: Second (May 2026)
First Edition was published in 2023
Page Number: 535
ISBN Number: 978-984-35-9296-5
Cover: Hard Cover with Jacket
Language: English
Place of Publication: Dhaka, Bangladesh

Why You Need to Buy This Book

📖 মোট ৫৩৫ পৃষ্ঠার এই বইটিতে JSC, SSC ও HSC শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রায় সকল গুরুত্বপূর্ণ Grammar Topics অত্যন্ত সহজ ও শিক্ষার্থীবান্ধব উপায়ে উপস্থাপন করা হয়েছে।

📚 বইটি 80 GSM Off-white paper–এ মুদ্রিত, যা দীর্ঘ সময় পড়াশোনার ক্ষেত্রে চোখের উপর চাপ কমাতে সহায়তা করবে এবং পাঠকে আরও আরামদায়ক করে তুলবে।

এই বইয়ের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো— পুরো বইটি সম্পূর্ণ ইংরেজিতে লেখা। ফলে শিক্ষার্থীরা শুধু Grammar সম্পর্কে শিখবেই না, বরং ইংরেজি পড়তে পড়তেই ভাষাটি ব্যবহার করে শেখার সুযোগ পাবে। অর্থাৎ, Grammar Learning-এর পাশাপাশি তাদের Reading Skill, Vocabulary ও English Expression–ও সমৃদ্ধ হবে।

বর্তমানে অনেক শিক্ষার্থী Grammar বুঝলেও ইংরেজিতে নিজেদের ভাব প্রকাশ করতে দ্বিধাবোধ করে। বিশেষ করে English Class-এ Grammar নিয়ে ইংরেজিতে আলোচনা করা বা নিজের মতামত উপস্থাপন করার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ে। এই বইটি শিক্ষার্থীদের সেই প্রয়োজনীয় English Expressions ও ব্যবহারিক ভাষা শেখাতে সহায়তা করবে।

বাংলাদেশে সম্পূর্ণ ইংরেজিতে রচিত Grammar Book খুবই কম, বিশেষত কোনো বাংলাদেশি লেখকের লেখা এমন বই প্রায় নেই বললেই চলে। তাই বাংলাদেশের শিক্ষার্থীরা Grammar শেখার সময় যেসব বাস্তব সমস্যার সম্মুখীন হয়, সেগুলো মাথায় রেখেই বইটি রচনা করা হয়েছে।

যারা ইংরেজিতে খুবই দুর্বল বা ইংরেজি পড়তে কষ্ট হয়, তাদের জন্য এই বইটি বিশেষভাবে সহায়ক হবে, কারণ এখানে Grammar-এর নিয়মগুলো শুধুমাত্র বাংলা ব্যাখ্যার মাধ্যমে নয়, বরং সরাসরি ইংরেজি ভাষায় সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাধারণত বাংলা Grammar বইতে ইংরেজি উদাহরণ থাকলেও নিয়মগুলো বাংলা ভাষায় ব্যাখ্যা করা থাকে, কিন্তু এই বইতে নিয়মগুলো ইংরেজিতে লেখা থাকায় শিক্ষার্থীরা শুধু Grammar-এর অর্থই শিখে না, বরং ইংরেজিতে কীভাবে কোনো ধারণা ব্যাখ্যা করা হয় সেটাও ধীরে ধীরে বুঝতে পারে, ফলে তারা ইংরেজি চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে শুরু করে। উদাহরণস্বরূপ, Present Continuous Tense সাধারণভাবে বাংলায় ব্যাখ্যা করা হয় “বর্তমানে চলমান কাজ বোঝাতে এই Tense ব্যবহৃত হয়”, কিন্তু এই বইতে এটি ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে যেমন “Present Continuous Tense is used to describe actions that are happening at the moment of speaking”, ফলে শিক্ষার্থী একই সাথে Tense-এর ধারণা বোঝে এবং ইংরেজি বাক্য গঠন ও ব্যাখ্যা পড়ার দক্ষতাও অর্জন করে, যার কারণে তারা ধীরে ধীরে ইংরেজি sentences বুঝতে অভ্যস্ত হয়, Grammar rules-কে বাস্তব English usage-এর সাথে যুক্ত করতে পারে এবং নিজের চিন্তাকে ইংরেজিতে প্রকাশ করার সক্ষমতা তৈরি করে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমাদের দেশের অনেক শিক্ষক এখনো বাংলা ভাষায় লেখা Grammar পড়ে English Grammar পড়ান। ফলে শ্রেণিকক্ষে একটি কার্যকর English Environment তৈরি করা কঠিন হয়ে পড়ে, যা শিক্ষার্থীদের Listening ও Speaking Skill উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এই বইটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই একটি English-based learning environment গড়ে তুলতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

📚 বইটি শুধু একটি Grammar Book নয়; বরং English Language Learning-এর একটি পূর্ণাঙ্গ সহযাত্রী।

🛒 বইটি সংগ্রহ করতে ভিজিট করুন: http://www.thetechnifybd.com/product_details.php?id=1156

Best Wishes,

Arup Roy
Author of:
📘 A Comprehensive English Grammar Guide
📗 Unlocking Cognitive Skills and Language Proficiency
📙 The Science and Art of Teaching and Learning

দ্রুত অর্ডার করুন

পণ্যের দাম:0.00
ডেলিভারি চার্জ:0.00
সর্বমোট বিল:0.00